জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান 
দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জানুয়ারি ২০২৬, রবিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন–১)-এ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
সভায় দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে দিনাজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রযোজ্য আইন-বিধি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
পুলিশ সুপার এ সময় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সকল সরকারি দপ্তরের সমন্বিত সহযোগিতা, জনপ্রতিনিধিদের সহায়তা এবং সর্বোপরি সাধারণ জনগণের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবর্ষ

1

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

2

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

3

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

4

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

5

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

6

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

7

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

8

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

9

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

10

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

11

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

12

বোরহানউদ্দিন দৌলতখানে জায়ামাত ইসলামের স্মরণকালের মোটর জাহান

13

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

14

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

15

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প

16

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

17

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

18

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

19

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

20