জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান 

২৯ নভেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে এক বিশেষ কল্যাণসভা ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অফিসার ও ফোর্সগণ পুলিশ সুপার মহোদয়ের দিনাজপুরে কর্মরত থাকাকালীন সময়ের বিভিন্ন স্মৃতি, সাফল্য ও কর্মনিষ্ঠার দিক তুলে ধরে আন্তরিকভাবে স্মৃতিচারণ করেন।


বিদায়ী অনুষ্ঠানে অফিসার ও ফোর্স তাদের বক্তব্যে বলেন, পুলিশ সুপার মহোদয় একজন সৎ, দক্ষ, মানবিক ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা, নৈতিকতা ও পেশাদারিত্ব দিনাজপুর জেলা পুলিশকে আরও সুসংগঠিত ও জনবান্ধব করে তুলেছে। তাঁর মানবিক কর্মকাণ্ড, কর্মনিষ্ঠা ও জনসেবামুখী মনোভাবের কারণে তিনি দিনাজপুর জেলা পুলিশ এবং দিনাজপুরবাসীর কাছে আজীবন শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবেন বলে উপস্থিত সবাই অভিমত প্রকাশ করেন।


পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন,

“দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দায়িত্বভার গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করার চেষ্টা করেছি। জনগণের সেবা, আইন-শৃঙ্খলার উন্নয়ন, অপরাধ দমন ও নিরাপদ সমাজ গঠনে দিনাজপুরবাসীর অকুণ্ঠ সহযোগিতা আমাকে সদা অনুপ্রাণিত করেছে। জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিক নিষ্ঠা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার পরিচয় দিয়ে কাজ করায় আমি গর্বিত।”


তিনি আরও বলেন,

“এই জেলার মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা আমার কর্মজীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। বদলিজনিত কারণে এখানকার দায়িত্ব থেকে বিদায় নিলেও দিনাজপুর জেলার প্রতি আমার মমত্ববোধ ও সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে। আমি সবার জন্য দোয়া, শুভকামনা ও অব্যাহত সমর্থন কামনা করছি।”


অনুষ্ঠানের শেষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

1

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

2

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

3

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

4

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

5

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

6

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

7

সাত দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

8

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

9

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

10

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

11

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

12

বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সাথে সাইবার দলের সৌজন্যে

13

কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

14

দক্ষতা ও সততায় আস্থার প্রতীক কাঠালিয়া থানার ওসি আবু নাসের রা

15

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

16

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

17

কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্

18

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

19

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

20