জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর, গিনেস রেকর্ডের পথে এসিআই

মোঃ গোলাম মোস্তফা,
চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি-

একসঙ্গে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস বুক অব রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির পথে নতুন মাইলফলক স্থাপন করেছে এসিআই মটরস।

সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের দক্ষিণ প্রান্তে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ট্রাক্টর হস্তান্তর করা হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা কৃষক ও উদ্যোক্তাদের মাঝে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর, প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকি কুপনের পুরস্কার বিতরণসহ মেগা-ইভেন্টটিতে নানা আয়োজন ছিল।

এসিআই মটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এসিআই মটরসের চিফ বিজনেস অফিসার মো. আসিফ উদ্দীন, বিশিষ্ট সংগীতশিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি, এসিআই মটরস দিনাজপুরের ডিলার মেসার্স জাফর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আরসাদ আলী খানসহ এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন জেলার ডিলাররা।

আয়োজকরা জানান, সোনালিকার সঙ্গে সুদীর্ঘ ১৮ বছরের যাত্রায় দেশের কৃষি যান্ত্রিকীকরণে এসিআই মটরস লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ট্রাক্টর মার্কেটে ৫০ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার ধরে রেখেছে। এই সাফল্য উদযাপন ও কৃষিতে নতুন উদ্দীপনা তৈরিই এই আয়োজনের উদ্দেশ্য।

তারা আরও বলেন, "কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হলেও, এ খাতে উদ্যম ও উৎসাহের ঘাটতি লক্ষণীয়। দেশের কৃষির উন্নয়ন, কৃষকদের উদ্দীপনা সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি ও কৃষকের মর্যাদা প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের লক্ষ্য। এই বিশ্ব রেকর্ড দেশের কৃষকদের প্রতি এসিআই মটরসের একটি গৌরবময় উপহার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

1

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

2

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

3

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

4

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

5

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

6

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

7

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

8

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

9

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

10

ধামরাইয়ে কৃষ্ণনগর ২০ শষ্যা সরকারি হাসপাতালে ঝুলছে তালা

11

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

12

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

13

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

14

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

15

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

16

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক

17

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

18

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

19

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

20