জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ, চারজন আটক

দিনাজপুর জেলা  প্রতিনিধিঃমোঃ মশিউর রহমান।।

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার সাহেবপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবা ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চারজনকে আটক করা হয়।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রহমত হাসান বিপুল (৩৪) ও শ্রী সম্বু রায় (২৮)। এ ছাড়া নিয়মিত মামলার আসামি হিসেবে আরও দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন— কামরুজ্জামান (৪২) ও দুর্জয় (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তারা আরও বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর শিকড় উপড়ে ফেলতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
অভিযান চলাকালীন স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

1

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

2

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

3

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষি

4

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

5

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

6

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

7

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

8

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

9

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

10

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

11

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে

12

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

13

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

14

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

15

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

16

Medal of Success 2025-এ সম্মানিত হলেন অনন্য সফলতার অধিকারীরা

17

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

18

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

19

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

20