জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু সম্পাদনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান।।

২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষার সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিচালনা নিশ্চিত করতে দিনাজপুরে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে পরীক্ষার নিয়মনীতি ও করণীয় বিষয়সমূহ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দিনাজপুর পদোন্নতি বোর্ডের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি, রেঞ্জ ডিআইজি অফিস, রংপুর।
এ সময় দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন পরীক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সকলকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আগত প্রতিনিধি, রেঞ্জ ডিআইজি অফিসের প্রতিনিধি এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

1

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

2

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

3

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

4

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

5

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

6

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

7

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

8

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে

9

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

10

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

11

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

12

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

13

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

14

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

15

নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ম

16

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

17

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

18

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

19

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

20