পারভেজ আহমেদ
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশ

সিলেটের গোয়াইনঘাটের ১৩নং দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও প্রথম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হযেছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজ বাড়িতে শিক্ষার্থীরা লেখাপড়া এবং হোমওয়ার্ক সম্পাদন করে কি না, এ বিষয়ে অনেক অভিভাবক সচেতন নন। এ জন্য তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে সচেতন করতে অভিভাবক/মা সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মা সমাবেশের মাধ্যমে একজন মা আরও একাধিক মায়ের সঙ্গে ভাববিনিময়ের সুযোগ পান। ফলে সন্তানের জন্য সঠিক ও উপযুক্ত শিক্ষা নির্ধারণ সহজ হয়। শিশুকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া ও উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করতে মা সমাবেশ অপরিহার্য বক্তারা বলেন।

এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা বেগম বলেন, মা সমাবেশে শিক্ষার্থীদের সঠিক ধারায় রাখতে একজন মায়ের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে মা সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম।

ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক সাদিকুর রহমান বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোয় সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ জন ছাত্র ছাত্রী বসার ব্যবস্থা রয়েছে। অনেক বিদ্যালয়ে পাঠদানের অতিরিক্ত কোনো কক্ষ নেই। পাঠদানের ছোট শ্রেণিকক্ষে মা/অভিভাবক সমাবেশ অত্যন্ত কষ্টকর। সমাবেশের দিন শত শত অভিভাবকের বসার ব্যবস্থা করতে আয়োজকদের হিমশিম খেতে হয়। তাই প্রতিটি বিদ্যালয়ে একটি হলরুম নির্মাণ প্রয়োজন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাহেনা বেগমসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মায়েরা।

অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষা যারা উত্তীর্ণ মাহিদ,  আলিশা আক্তার জান্নাত, তামিম, ছোয়াদ,  সাদিকুর, খাদিজা, আরাফাত, বুশরা, আখমিনা, আনিকা, আলমাছ, অজিদ, মুস্তাকিন, জামিল, মোহাম্মদ আলীকে পুরষ্কৃত করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎হাজীশ্বরাইয়ে বিয়ে বাড়িতে ডাকাতি ‎মোবাইল, নগদ টাকা, স্বর্ণা

1

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

2

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

3

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

4

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

5

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

6

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

7

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

8

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

9

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

10

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

11

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

12

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

13

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

14

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

15

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

16

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

17

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

18

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

19

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা

20