জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রিশালে সাব্বিরের নেতৃত্বে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আব্দুল্লাহ আল ফাহাদ 
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা যুবদল নেতা সাব্বির আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার বিকেলে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের অন্যতম নেতা সাব্বির আহমেদ। 


যুবদলের গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরে বক্তব্যে তিনি বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এই সংগঠন গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অগ্রভাগে রয়েছে। কঠিন সময়েও যুবদল কখনও পিছিয়ে থাকেনি, সর্বদা অগ্রণী ভুমিকা পালন করেছে। আসুন আজকের এইদিনে আমরা সবাই মিলে শপথ নিই, শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের প্রাণশক্তি ও দেশপ্রেমে একটি নতুন বাংলাদেশ গড়ি।    


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা আবু সাঈদ, জিয়াউল হক জিয়া, হারুন অর রশীদ, গোলাম মোস্তফা, আব্দুল খালেক, আরমান বেপারী, ফজলুল হক সোহান, রফিকুল ইসলাম, সুজন সরকার, নাছির উদ্দিন, মাহমুদুল হাসান, ফরিদ আহমেদ, সোহ্গা সরকার, সাজেদুল ইসলাম পলাশ, ফাইজুর রহমান, , সুমন, সোহেল, রিয়েন, আরিফ, গোলাম কিবরিয়া, সুমন মিয়া। পৌর যুবদল নেতা মুক্তাদির কাইয়ুম কায়েস, মোরাদ আহমেদ ও ফজলুল করিম ডলার প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

1

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

2

সিলেটের রেলগেইট এলাকা থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

3

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

4

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

5

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

6

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

7

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

8

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষি

9

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

10

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

11

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

12

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

13

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বগুড়ায় পুলিশ সদস্য আহত

14

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

15

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

16

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

17

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

18

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

19

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

20