জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্মক জখম

বেলায়েত হাওলাদার 

 মাদারীপুরের কালকিনি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাছচাষিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল, ৯ নভেম্বর, শনিবার সকাল ১২ টায় কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দাঁতপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
​আহত মাছচাষির নাম বাবুল কাজী, তিনি ওই এলাকার সামচু কাজীর ছেলে। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে   চিকিৎসাধীন।
​
​ভুক্তভোগী বাবুল কাজীর অভিযোগ, অভিযুক্ত জাকির হাওলাদার (মতি হাওলাদারের ছেলে) দলবল নিয়ে জোরপূর্বক তার মাছের ঘেরে মাছ ধরতে আসে। এতে তিনি বাধা দিলে জাকির হাওলাদার ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ হামলায় জাকির হাওলাদারের সঙ্গে হাকিম হাওলাদার ও আলিফ হাওলাদারও ছিল বলে অভিযোগ করেন বাবুল কাজী।
​
​অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত জাকির হাওলাদার তার বক্তব্যে ভিন্ন কথা বলেছেন। তিনি দাবি করেন, তিনি বাবুল কাজীর মাছের ঘেরে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর বাবুল কাজী তার (জাকির হাওলাদার) স্ত্রীকে মারধর করলে, সেই ক্ষোভ সইতে না পেরে তিনি বাবুল কাজীকে আঘাত করেন।
​ 
​এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এ ঘটনায় আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
​এই ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং আহত মাছচাষীর পরিবার দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

1

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

2

অস্ত্র গুলিসহ ১১ ডাকাতকে আটক কোস্টগার্ড গুলিবিদ্ধ এক ডাকাক ম

3

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

4

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

5

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

6

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

7

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

8

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

9

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

10

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

11

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

12

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

13

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

14

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

15

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

16

কৃষি ও কৃষকের উন্নয়নে সেলিম রেজার সুস্পষ্ট অঙ্গীকার

17

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

18

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

19

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

20