জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তাড়াশে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কৃষকদের দুর্ভোগ চরম পর্যায়ে

মো:আলামিন হোসেন।।

তাড়াশে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কৃষকদের দুর্ভোগ চরম পর্যায়ে। 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে, যা কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। সম্প্রতি প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

উপজেলার কৃষকরা অভিযোগ করেছেন, কৃষি উপকরণ কিনতে গিয়ে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে চলতি মৌসুমে যখন সারের চাহিদা বেশি, তখন এই অনিয়মের কারণে তাদের দুর্ভোগ আরও বাড়ছে। অনেকেই অভিযোগ করেছেন যে, ডিলাররা সিন্ডিকেট করে সারের কৃত্রিম সংকট তৈরি করছে এবং এই সুযোগে বেশি দামে সার বিক্রি করছে।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর উপজেলায় সারের বরাদ্দ কম। এই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃষকদের দাবি, সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিক এবং ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করুক। অন্যথায়, এর বিরূপ প্রভাব কৃষি উৎপাদন এবং কৃষকদের জীবন-জীবিকার উপর পড়বে। তারা আরো অভিযোক করেন তাড়াশ উপজেলা পৌরসভা সারের ডিলার রাজত ঘোষ এর মত কেউ যেন আর এরকম অপরাধ না করে। এক থানার সার অন্য থানায় বিক্রি না করতে পারে এইজন্য সবাইকে  ঐক্যবদ্ধ থাকতে হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

1

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

2

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

3

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

4

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

5

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

6

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

7

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

8

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল ছাত্র- যুব সমাবেশ অনুষ্ঠ

9

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

10

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

11

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

12

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

13

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

14

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

15

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

16

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

17

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

18

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

19

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

20