জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তালায় স্ত্রী- মাকে মারধর করায় মাদকাসক্ত যুবক নিহত, মা আটক

Anamul Haque।।


সাতক্ষীরার তালা উপজেলায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
(সোমবার) ২১ জুলাই  রাত ১০ টার দিকে উপজেলার আটারই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাবিবুর রহমান মোড়ল (২৫)। তিনি আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
এ ঘটনায় নিহতের মা পারুল বেগমকে আটক করেছে পুলিশ। নিহতের মা পারুল বেগম জানান, তার ছেলে হাবিবুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অকারণে ঝগড়া-বিবাদ করতো এবং মারধর করতো।
নিহতের মা আরো বলেন ঘটনার রাতেও সে আমার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। আমি জমি বিক্রি করে টাকা দিতে চাওয়ায় সে আমাকে ও তার স্ত্রীকে বেদম মারপিট করতে থাকে। একপর্যায়ে সে (হাবিবুর) ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে মা পারুল বেগম সেই অস্ত্রটি নিজের আত্মরক্ষার্থে ছিনিয়ে নিতে গেলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে ছেলে হাবিবুরের শরীরে কোপ লেগে যায় বলে নিহতের মা দাবী করেন।
নিহতের মা বলেন, আমার ছেলেকে আমি মারতে চাইনি। নিজের আত্নরক্ষার্থে কিভাবে কি হয়ে গেছে আমি বুঝতে পারছিনা।
পরে পারুল বেগম ও নিহতের স্ত্রী শান্তা খাতুন মিলে হাবিবুরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনুদ্দীন বলেন, ঘটনার পর নিহতের মা পারুল বেগমকে আটক করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

1

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

2

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

3

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

4

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

5

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

6

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

7

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

8

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

9

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

10

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

11

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

12

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

13

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

14

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া ও ম

15

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

16

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

17

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

18

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

19

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

20