জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত যোদ্ধা আব্দুর রকিব সরদার

সানজিদুল হক।।

সাতক্ষীরার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত বিএনপির রাজনীতিতে ত্যাগ, আদর্শ ও সংগ্রামের উজ্জ্বল নাম মোঃ আব্দুর রকিব সরদার। বর্তমানে তিনি তালা উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি হলেও তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল ছাত্রদল থেকে।
১৯৮৭ সালে মাত্র ১ টাকা সদস্য ফি দিয়ে ছাত্রদলে যোগ দেন তিনি। এরপর ধাপে ধাপে দায়িত্ব পান—
১৯৮৯ সালে সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্ব
১৯৯৬-৯৭ সালে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি
২০০৪ সালে উপজেলা যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সদস্য
২০০৮ সালে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
তার রাজনৈতিক জীবনে রয়েছে ত্যাগ ও নিপীড়নের দীর্ঘ ইতিহাস। গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময় নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১১টি মামলার আসামি হয়ে চারবার কারাভোগ করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, তার দীর্ঘ অভিজ্ঞতা ও ত্যাগী মনোভাবের কারণে সরুলিয়া ইউনিয়নসহ পুরো তালা অঞ্চলে তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
স্থানীয় নেতাদের বক্তব্য
৩নং সরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ টুকুল সরদার বলেন,
“এখন তো নেতার অভাব নেই, কিন্তু ৫ তারিখের আগে মিছিল-মিটিং করার মতো কাউকে পাওয়া যেত না। তবে আমার দেখা মতে, দলের দুঃসময়ে প্রায় প্রতিটি মিছিল-মিটিংয়ে বিএনপি নেতা আব্দুর রকিব সরদার সামনের সারিতে ছিলেন। দলের জন্য তিনি বহু হামলা, মামলা ও নির্যাতন সহ্য করেছেন।”
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন,
“আমার দৃষ্টিতে আব্দুর রকিব সরদার একজন অত্যন্ত ভালো মানুষ এবং দলের নিবেদিত প্রাণ। তাকে যদি দলের গুরুত্বপূর্ণ পদে বসানো সম্ভব হয় তবে নিঃসন্দেহে দলের উপকার হবে।”
নতুন প্রত্যাশা
বর্তমানে নির্লোভ ও ব্যক্তিত্বসম্পন্ন এই নেতা স্থানীয় ৩নং সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে তিনি দোয়া ও সমর্থন কামনা করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

1

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

2

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

3

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

4

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

5

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

6

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

7

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

8

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

9

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

10

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

11

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

12

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

13

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

14

বগুড়ার ধুনটে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

15

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

16

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

17

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

18

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

19

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

20