জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 মো:মিজানুর রহমান শাহীন 
​বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভৈরব জনসভাকে কেন্দ্র করে কিশোরগঞ্জে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরবেলা ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে, ভৈরব জেলা বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
জনসভাটি সফল করতে এবং নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করতে এই সভার আয়োজন করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তিনি। সভাটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া।

প্রস্তুতি সভায় কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার ১৩টি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল) শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ শরিফুল আলম বলেন,আগামী ২২ জানুয়ারি ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা কিশোরগঞ্জের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে জনসভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। জনসভা সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে। সভার শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

1

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

2

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

3

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

4

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

5

শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দ

6

চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীদের ধাওয়া খেলেন গণঅধিকার পরিষদ

7

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

8

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

9

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

10

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

11

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

12

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

13

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

14

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

15

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

16

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

17

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

18

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

19

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

20