হাবিবুর রহমান খান পিয়াস
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বিরুদ্ধে কোন প্রতিহিংসামূলক কথা প্রশ্রয় দেওয়া হবে না

ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে  উদ্দেশ্য করে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, আপনার কতিপয় উপদেষ্টা,  যারা কখনো কোনদিন এই দেশে সত্য কথা বলতে সাহশ পায়নি,বিগত ফ্যাসিস্ট সৈরাচার সরকারের  দালালি করেছে, তারা আজকে জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে কথা বলে, তারা তারেক রহমানকে নিয়ে কথা বলে।

তাদের এই ধৃষ্টতা বরদাস্ত করা হবেনা। তারেক রহমান কিংবা বিএনপি নিয়ে কোন অশালীন কথা বল্লে নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে  ঢাকা শহরকে দেশের উত্তর পশ্চিম বঙ্গ থেকে আলাদা করে দেয়া হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে ডাক দিয়েছেন সেই আন্দোলনে আমাদের সামিল হতে হবে। দলের নির্দেশনা মোতাবেক স্বল্প সময়ের মধ্যে একটি নির্বাচন আদায়ের লক্ষ্যে নেতা কর্মীদের কাজ করতে হবে।

উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মুরাদ বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি বিএনপির নেতৃত্বে সরকার ঘটন হলে গণমাধ্যমের পূর্নাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তারেক রহমানের নির্দেশনা অনুয়ায়ী আগামীর বাংলাদেশ বিনির্মানে তরুণদের  ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে, শিক্ষা,স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৮ মে ২০২৫ তারিখে তরুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে সাভারের  কলমা এলাকার সেবাকুঞ্জ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক  হাজী মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, অনুষ্ঠানের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাজী মোকাররম হোসেন সাজ্জাদ ।

সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো.শহীদুল ইসলাম এবং সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোল্লার আয়োজনে  সভায় আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফজলুল হক বেলায়েতি,ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডলসহ সাভার থানা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

1

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

2

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

3

ফুলবাড়ীতে ১০ টির ও অধিক হিন্দু পরিবারসহ বিভিন্ন দলের কর্মীদে

4

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

5

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

6

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

7

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

8

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

9

গাজীপুরে রাত বারোটায় বিএনপি'র জনসভা, পোশাক শিল্পের রাজধানী

10

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

11

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

12

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

13

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

14

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

15

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

16

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

17

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

18

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

19

ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার

20