জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাজীপুর মহানগরের শিববাড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল

মোঃ শাহিদুল ইসলাম।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপমানজনক বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গাজীপুর মহানগরের শিববাড়িতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক মোঃ সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু , যুগ্ম আহব্বায়ক ও সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও কাউলতিয়া সাংগঠনিক যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মামুন বলেন, "তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে অপমানজনক বক্তব্য মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। তাঁরা সকলেই হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অপমানজনক বক্তব্যের প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
প্রতিবাদকারীরা দাবি করেন, এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার অপচেষ্টা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিকারীদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে, অন্যথায় দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ

1

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

2

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

3

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

4

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

5

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

6

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

7

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

8

নতুন বছরে রাবিপ্রবি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

9

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

10

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

11

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

12

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

13

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

14

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

15

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

16

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

17

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

18

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

19

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

20