জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি এবং মো. জাফর উল্যাহ, সাধারণ সম্পাদক, মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহকারী মুহতামিম মাওলানা হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহরাব হোসেন সুমন মাহফিল সফলভাবে বাস্তবায়নে ভলেন্টিয়ারদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দ্বীনি কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি তাফসিরুল কুরআন মাহফিলে দায়িত্ব পালনকারী মোট ৪৬ জন ভলেন্টিয়ারকে পুরস্কৃত করেন।
ভলেন্টিয়ারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব ফিরোজ আলম, মাওলানা আরিফুল ইসলাম, জনাব নুর হোসেন মারুফ এবং জনাব তানভীর আহমেদ প্রমুখ। বক্তারা মাহফিলের সুশৃঙ্খল আয়োজন ও সম্মাননা প্রদানের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

1

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

2

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

3

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

4

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

5

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

6

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

7

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

8

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

9

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

10

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

11

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

12

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

13

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

14

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

15

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

16

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

17

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

18

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

19

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

20