জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

শাখাওয়াত হোসেন মোল্লা।।

মাদারীপুরের শিবচর উপজেলার মাইক্রোবাস, কাভার্ডভ্যান, ও বাসের সংঘর্ষে দুইজন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
 বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে শিবচর উপজেলা পদ্মা রেলওয়ে স্টেশন সংলগ্ন, কুতুবপুর সীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- ফরিদপুরের সালথা থানার রামচন্দ্রপুর গ্রামের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)। 
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে কুতুবপুর ইউনিয়নের নিকটবর্তী পদ্মা রেলওয়ে স্টেশন সংলগ্ন ভাঙ্গা হতে ঢাকাগামী হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে খান সন্স টেক্সটাইলের একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল।
 
এ সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে দুমড়ে- মুচড়ে যায়। একই সময় ঢাকাগামী পূর্বাসা পরিবহনের একটি বাস মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। 
এতে মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত চারজন গুরুতর আহত হন।
 ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে এসেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

1

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

2

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

3

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

4

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

5

মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া

6

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

7

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

8

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

9

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক

10

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

11

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে সিরাজগঞ্জে রাষ্ট্রীয় আয়োজন

12

চট্রগ্রাম বন্দর প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ

13

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

14

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

15

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

16

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

17

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

18

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

19

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

20