জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা করলেন মহাসচিব ইউনুস আহমদ

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের
প্রার্থী হিসেবে হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলামকে ঘোষণা করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট, ২০২৫)
বিকেলে দোহারের জয়পাড়ায় দলটির থানা কার্যালয়ে এক মতবিনিময় সভা থেকে এই ঘোষণা দেন দলের
মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন
সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ জয়নুল আবেদীন। সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মহাসচিব ইউনুস আহমদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা
জেলা দক্ষিণের সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারী শাহিন আহমদসহ
অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব ইউনুস আহমদ আসন্ন নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত করতে
দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং এই বিজয়ের জন্য সবার
সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার শেষে জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর
রহিম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

1

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

2

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

3

শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দ

4

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

5

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত

6

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

7

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

8

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

9

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

10

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

11

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

12

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

13

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

14

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

15

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

16

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

17

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

18

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

19

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

20