সোমবার রাতে রাজধানীর নয়াপল্টন হোটেল সানগ্রীলা-ইন এ ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের আয়োজনে ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন বাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত । ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশন শ্রীপুর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ফখরুল আলমের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, এইসময় প্রধান অতিথি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্যে উল্লেখ করে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহত্তম একটি দল । আগামী জাতীয় নির্বাচনে সুস্থ ও একটি নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য সর্বক্ষণিক ভূমিকা পালন করবে বাংলাদেশ জামাতে ইসলামী দল। দেশ স্থিতিশীল রাখার ৭০% নির্ভর করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের উপর । তাই সকল ঐক্যমত হয়ে কাজ করার আহ্বান জানান সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের। আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মোঃ আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহাবুদ্দিন। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আবির। সাবেক ছাত্রনেতা মনির হোসেন মজুমদার সহ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।।
মন্তব্য করুন