জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

মো: রাকিবুজ্জামান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি তোতা বিশ্বাস পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সদস্যপদ ও সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।
গতকাল ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার সকাল ১১টায় তিনি টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র অর্পন করেন। 
এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে তোতা বিশ্বাস বলেন, "আমি দলীয় ভাবে আওয়ামী লীগের সভাপতি পদে থাকলেও কর্মকাণ্ডে কখনোও সক্রিয়ভাবে যুক্ত ছিলাম না। বর্তমানে আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমি দলীয় সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
তোতা বিশ্বাস আরও বলেন, "আমি ভবিষ্যতেও কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না।"
 টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের একের পর এক নেতার পদত্যাগে আলোচনার জন্ম নিয়েছে রাজনৈতিক অঙ্গনে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

1

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

2

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

3

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

4

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

5

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

6

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

7

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

8

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

9

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

10

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

11

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

12

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

13

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

14

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

15

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

16

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

17

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

18

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

19

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

20