জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষাধিক টাকা

মো: রাকিবুজ্জামান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের বসতঘর ও রান্নাঘর। রবিবার রাত আনুমানিক এগারোটার দিকে উপজেলার পাটগাতি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাঘিয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নাজমুল শেখ। তিনি বাঘিয়ার গ্রামের আব্দুর শুকুর আলীর ছেলে। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবারটি।

কৃষক নাজমুল শেখ জানান, রাত এগারোটার দিকে সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি তার ছোট ছেলেকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি ইউনিট প্রায় পনেরো মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বেদার উদ্দিন জানান, এ ঘটনায় আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যাওয়া থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সব হারিয়ে দিশেহারা কৃষক নাজমুল শেখ সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও বিত্তবানরা এগিয়ে এলে হয়তো তার পরিবারটি আবার মাথা গোঁজার ঠাঁই পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলপদ্মের ঘ্রাণে বিষ

1

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

2

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

3

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

4

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

5

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

6

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

7

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

8

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

9

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

10

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

11

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

12

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

13

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

14

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

15

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

16

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

17

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

18

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

19

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

20