জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপিতে দ্বন্দ

মোঃ ইকবাল হোসেন খান।।
টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সম্প্রতি জেলা বিএনপির সাবেক দুই নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটিকে সম্পর্কে অগণতান্ত্রিক ও পকেট কমিটি অভিহিত করে তা বাতিল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনরায় কমিটি গঠনের দাবিতে সাংবাদ সম্মেলন করেছে সমিতির অপর অংশ। 

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বের চিত্র ফুটে উঠে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা অভিযোগ করেন,  ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যক্রম সম্পন্ন স্থবির ও অচল হয়ে পড়ে। এ সময় ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমানসহ বেশ কয়েকজন ট্রাক মালিক ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে সমন্বয়ের মাধ্যমে সমিতি পরিচালনা করতে থাকে। এ অবস্থায় গত ৩ সেপ্টেম্বর শহরের মেইন রোডে অবস্থিত জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকৃত ট্রাক মালিকবিহীন একটি পকেট কমিটির ঘোষণা করা হয়। এতে জেলা বিএনপি'র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলিকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও পকেট কমিটি। যেখানে ফ্যাসিস্ট আওয়ামীলীগের অনেকেই স্থান পেয়েছে।

প্রকৃত ট্রাক মালিকদের বাদ দিয়ে কমিটি গঠন করায় সমিতি হুমকির মুখে পড়েছে।

আগামী সাত কার্যদিবসের মধ্যে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা না করলে জেলায় ট্রাক চলাচল বন্ধ করে দেয়াসহ কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমসহ প্রকৃত অনেক ট্রাক মালিক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

1

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

2

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

3

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

4

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

5

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

6

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

7

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

8

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

9

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

10

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

11

লোহাগাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ,

12

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষি

13

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

14

মধ্যনগরে চালতার বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

15

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

16

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

17

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

18

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

19

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

20