মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ! - বাদী হয়ে থানায় অভিযোগ জানালেন মা

দশ টাকার লোভ দেখিয়ে যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বাগআঁচড়া উজ্জ্বলপাড়া গ্রামে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নির্যাতিতা ওই শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
ভুক্তভোগী শিশুটির মা জানান, বাগআঁচড়ায় সিরাজুল ইসলামের বাড়ির পাশেই তাদের বাড়ি। আমার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং আমি অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করি। আমরা দুইজনই সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যাই।
তিনি আরও জানান, গত এক সপ্তাহ যাবত স্ত্রী আত্মীয়ের বাড়িতে অবস্থান করার সুযোগে অভিযুক্ত সিরাজুল টানা ৪ দিন আমার মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবারও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সিরাজুল। এসময় আমার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে। এ ঘটনার পরের দিন (শনিবার) ছোট মেয়ে আমাকে জানিয়ে দেয় আপার সাথে সিরাজুল দাদা অসভ্যতা করেছে। পরে জিজ্ঞাসা করলে ১০ টাকা করে দিয়ে ৩-৪ দিন তাকে ধর্ষণ করেছে বলে আমার কাছে জানায়।
ভুক্তভোগীর মা বলেন, বিষয়টি জানার পর আমি ও আমার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানালেও কোনো সমাধান পাইনি। উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এসময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী সিরাজুলের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং অভিযুক্ত সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

1

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

2

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

3

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

4

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না। জন ভোগান্তী চরম

5

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

6

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

7

হোসেন্দীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপ

8

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

9

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

10

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

11

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

12

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে মতবিনিময়

13

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

14

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

15

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

16

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

17

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

18

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

19

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

20