মোঃ কবির হোসেন
প্রকাশঃ 1-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুরে জুয়া খেলায় বাঁধা দেয়ায় প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতা

টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামে অনলাইনে জুয়া খেলায় বাঁধা দেয়ায় মো. খলিলুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। হুমকির পর থেকে খলিলুর রহমান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। হুমকি প্রদানকারী ওই গ্রামের মৃত আলাবক্স এর ছেলে মো. আফাজ উদ্দিন (৫০) ও মো. আমির আলীর ছেলে মো. সেলিম মিয়া (৩০)। এদিকে নিজের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী খলিলুর রহমান নাগরপুর থানায় একটি সাধারন ডাইরী করেছেন।
জানা যায়, নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের  আফাজ উদ্দিন ও সেলিম মিয়ার সাথে কিছু দিন ধরে ঝামেলা চলছে। সেলিম মিয়ার বিরুদ্ধে এলাকায় যুবকদের মোবাইলে অনলাইনে জুয়ার অ্যাপ ডলার বেচা কেনার অভিযোগ রয়েছে।
স্থানীয় একধিক যুবক জানান, সেলিম অনলাইনে জুয়ার ব্যবসা করে রাতারাতি বাড়ীতে বিলন্ডিং করছে। তার গ্রহক সংখ্যা অনেক। প্রতিদিন ৪০০/৫০০ ডলার বেচা কেনা করে। কেউ কিছু বললে, তাদের কে বিভিন্ন ভাবে হয়রানি করে।
খলিলুর রহমান বলেন, আফাজ উদ্দিন ও সেলিম মিয়া  এলাকার খারাপ প্রকৃতির লোক। তারা অনলাইনে জুয়া খেলে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে চলছে। আমি জুয়া খেলার বিষয়ে নিষেধ করি। গত ১৬ মে সকালে বাড়ী থেকে আমি বের হয়ে বাজারের উদ্যোশে রওয়ানা হই। রাস্তায় আফাজ ও সেলিম মিয়া মিলে আমাকে গালাগালি করে। আমি এর প্রতিবাদ করলে সেলিম মিয়া আমাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে নিরাপত্তা চেয়ে আমি নাগরপুর থানায় একটি সাধারন ডাইরী করি।
এবিষয়ে জানতে চাইলে সেলিম মিয়া জানান, আমি অনলাইন জুয়ার সাথে জড়িত নই। যারা এসব বক্তব্য দিয়েছে তারা সবাই খলিলের আত্মীয় স্বজন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্

1

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

2

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

3

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

4

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

5

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

6

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

7

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

8

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েক

9

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

10

সম্মানিত আমীরে জামায়াতের পক্ষে ঢাকা-১৫ আসনে নির্বাচন কমিশন থ

11

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

12

সুন্দরবন থেকে আট জেলে আটক

13

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

14

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

15

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

16

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

17

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

18

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

19

নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ম

20