মোঃ কবির হোসেন
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুওে প্রধান শিক্ষকের অপসারন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দূর্নীতিবাজ প্রধান শিক্ষক মো.মজিবুর রহমানের অপসারন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে)সকালে বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। 
মানববন্ধন কর্মীসূচীতে বক্তারা প্রধান শিক্ষক মো.মজিবুর রহমানের নিয়োগ বাণিজ্য, স্কুলের টাকা লুটপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। গত বৃহস্পতিবার (১৫ মে)সকালে প্রধান শিক্ষক ২০২৫ সালের সরকারি নতুন পাঠ্য বই কেজি দরে কালো বাজারে বিক্রি করতে গেলে বইসহ ট্রাক ছাত্র-ছাত্রীরা আটক করে। বইসহ ট্রাকটি উপজেলা প্রশাসন জব্দ করে নিয়ে যায়।প্রধান শিক্ষকের এমন অপকর্মে স্কুল সহ এলাকার সুনাম ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন অভিভাক ও এলাকাবাসি।দূর্নীতিবাজ প্রধান শিক্ষক মুজিবর রহমানের পদত্যাগ-সহ এর সাথে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, এখনো আমরা ২৫ সালের তিন বিষয়ের বই পাইনি। প্রধান শিক্ষকের কাছে বই চাইতে গেলে বলে বই আসেনি। অথচ প্রধান শিক্ষক বৃহস্পতিার নতুন বই বিক্রি করে দেন। আমারা প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পদত্যাগ চাই।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মো.ছানোয়ার হোসেন (ছামান), বাগজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদুর রহমান (সুমন),মোকনা ইউনিয়ন পরিষদেও সদস্য মো.আতিকুর রহমান(মিন্টন)সহ শত শত ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 
উল্লেখ্যঃ- গত বৃহস্পতিবার (১৫ মে)সকালে নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিক্রির সময় এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা বইসহ ট্রাক আটক করে। উপজেলা নিবার্হী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান ও উপজেলা শিক্ষা অফিসার নাদিও আহাম্মেদ আটককৃত ট্রাক জব্দ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

1

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

2

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

3

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

4

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

5

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

6

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

7

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

8

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

9

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

10

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

11

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

12

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

13

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

14

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায়

15

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

16

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

17

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

18

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

19

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখাল বাংলাদেশী

20