১৭ বছর পর নির্বাচনী প্রচারণায় মুহূর্তের মধ্যে জনসমুদ্র পরিণত হয় টবগী 5 নং ওয়ার্ড।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে টবগী 5 নং ওয়ার্ডের চতুর্থ দিনের মতো নারী দলের
প্রচারণা চলে টবগী।
প্রথম পর্যায়ে নারী দলের নির্বাচনী প্রচারণা প্রথম পর্ব আজ সমাপ্তি ঘোষনা করা হয়। এই
উপলক্ষে ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ বিশাল এক কর্মযজ্ঞ নিয়ে মাঠে নামে। এই কর্মযজ্ঞের প্রধান আকর্ষণ ছিলেন টবগী ইউনিয়ান বিএনপি'র সভাপতি নেছার উদ্দিন বাহার মিয়া। সাধারণ সম্পাদক কাজল মিয়া হাওলাদার।
তাদের উপস্থিতিতে নারীর দলে নির্বাচনী প্রচারণা শুরু হয়। তৎ সংলগ্ন এলাকায় বিভিন্ন বাড়িত এবং মাদ্রাসা প্রতিষ্ঠানসহ স্কুলে গিয়ে হাফেজ ইব্রাহিমের বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে ধানের শীতের এই প্রার্থীর পক্ষে ভোট চান।
নির্বাচনে প্রচারণায় এক আবেগঘন মুহূর্তে পরিণত হয় বিগত 17 টি বছর এভাবে তারা ভোট চাইতে জনগণের দুয়ারে আসতে পারেননি বলে। ভোটাররা তাদের কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
বেগম জিয়ার জন্য দোয়া কামনা করেন ভোটের পাশাপাশি।
নারী দলের নির্বাচনী প্রচারণা যে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি নেছারউদ্দিন বাহার মিয়া, সাধারণ সম্পাদক কাজল মিয়া হাওলাদার, সহ-সভাপতি ভিপি রাজ্জাক, উত্তরের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী, যুবদলের সভাপতি মঞ্জু বয়াতি, মো:জামাল উদ্দিন, 5 নং ওয়ার্ডের সভাপতি শরীফ হোসেন, ইকবাল হোসেন পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।