জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে হার্ডওয়্যার গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন

সজিব মন্ডল।।
টঙ্গী স্টেশন রোডের রেডিয়াম হাসপাতালের পাশে একটি হার্ডওয়্যার এক্সসো-সিরিজের গোডাউনে আগুন লাগে গত ০৬ অক্টোবর ২০২৫ সকাল ১০টা ১০ মিনিটের দিকে।
ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত খবর দেন ফায়ার সার্ভিসে।
টঙ্গী জোনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
আগুনের তীব্রতা বেশি থাকলেও ফায়ার কর্মীদের দ্রুত তৎপরতায় তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি।
প্রায় টানা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস সদস্যরা।
সৌভাগ্যবশত, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে কিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা না গেলেও, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস জানায়, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন জরুরি।
এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা ও বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করা হলে এ ধরনের ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

1

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

2

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

3

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

4

দিনাজপুরে চেকআপ স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে শীতবস্ত্র বিতর

5

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

6

১৪ই ডিসেম্বর কলমে

7

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা

8

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

9

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ

10

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

11

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

13

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা

14

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে

15

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

16

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

17

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

18

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

19

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

20