জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

আরিফুল ইসলাম
চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও জেলা উপদেষ্টা মণ্ডলের সদস্য মুর্শিদা জামান বেল্টু ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।
মঙ্গলবার (দুপুরে) কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ-এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম গ্রহণকালে মুর্শিদা জামান বেল্টু বলেন, তিনি দীর্ঘদিন ধরে ধানের শীষের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ঝিনাইদহ-৪ আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। তিনি আরও বলেন, “ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের পক্ষে কাজ করার ক্ষেত্রে আমার কোনো বিকল্প নেই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার রাজনীতির মূল শক্তি।”
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণ যদি তাকে সুযোগ দেয়, তবে তিনি এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবেন।
মনোনয়ন ফরম গ্রহণের খবরে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

1

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

2

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

3

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

4

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

5

চাঁপাইনবাবগঞ্জে ইকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার

6

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

7

বিদেশ যাত্রা উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী(সঃ) পরিষদের সংবর্ধনা

8

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

9

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

10

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

11

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

12

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

13

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

14

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে

15

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

16

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

17

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

18

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

19

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

20