জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

মোঃ মাহিন খান
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শীতলাখোলা এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে পোস্ট অফিস সড়ক, কালিবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদারসহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা। অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। তিনি আরও জানান, অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। পাশাপাশি অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে।

এদিকে সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সড়ক দখলমুক্ত হওয়ায় যান চলাচল সহজ হয়েছে এবং শহরে শৃঙ্খলা ফিরে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

1

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের

2

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

3

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

4

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

5

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

6

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

7

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য হত্যা

8

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

9

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

10

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

11

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

12

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

13

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

14

চৌদ্দগ্রাম নজমীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই

15

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

16

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

17

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

18

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

19

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

20