শংকর দাস পবন।।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক কাজী খলিলুর রহমান ইন্তেকাল করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮বছর। তিনি স্ত্রী,পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রায় ৩৫ বছরের দীর্ঘ সাংবাদীকতা জীবনে কাজী খলিলুর রহমান ঝালকাঠির সংবাদ জগতের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন।
তিনি সর্বশেষ দৈনিক নয়াদিগন্ত,মাছরাঙ্গা টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ভোরে শহরের স্টেশন রোডস্থ নিজ বাসভবনে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হন।এরপর তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বরিশালের শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তিকরা হয়।দীর্ঘ চিকিৎসার পর (৮ আগস্ট) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সন্ধ্যা ৭টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযায় সর্বস্থরের জনগণ অংশ গ্রহণ করেন।
জানাযার আগে তার মৃত্যুদেহ কিছু সময় প্রেসক্লাবের সামনে রাখা হয়। তার দীর্ঘ দিনের সহকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন