জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠি কালেক্টরেট স্কুলে কলেজ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

এস.এম. পারভেজ।।
ক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো ঝালকাঠিতে। জেলা শহরের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি কালেক্টরেট স্কুলে আনুষ্ঠানিকভাবে কলেজ শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, লেডিস ক্লাব সভাপতি মাহফুজা খানম, সহ-সভাপতি টুম্পা সরকার এবং উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট শাকিলা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের চাহিদা অনুযায়ী মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করতে এই কলেজ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অচিরেই জেলার অন্যতম সেরা কলেজে পরিণত হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন,  কালেক্টরেট স্কুল  প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কলেজ শাখা চালুর মাধ্যমে এই প্রতিষ্ঠান ঝালকাঠির শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। উপস্থিত অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগকে স্বাগত জানান।
শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

1

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

2

গাইবান্ধায় গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণে ইউপি সদস্য মোখলেছু

3

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

4

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

5

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

6

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

7

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

8

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

9

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

10

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

11

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

12

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

13

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

14

মওলানা ভাসানী আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে চিরপ্র

15

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

16

কাহালুতে ইয়াবা সহ মাদক বিক্রেতা লিমনকে গ্রেফতার করেছে থানা

17

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

18

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

19

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

20