জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে চার বছরের শিশুকে নির্মম নির্যাতন

মোঃইকবাল হোসাইন।।
ঝালকাঠি শহরের মধ্য চাঁদকাঠি এলাকায় চার বছরের শিশু রাইসাকে অমানুসিকভাবে মারধরের অভিযোগে ঝালকাঠির আদালতে নালিশী অভিযোগ দায়ের করা হয়েছে। শিশুটির নানা আ. সত্তার হাওলাদার বাদী হয়ে তার বাবা রাকিব হোসেন ও সৎ মা কলি আক্তারের বিরুদ্ধে মঙ্গলবার ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগ দেন। শিশুটিতে আইনী সহায়তা দেন রেসকিউ ল’ চেম্বারের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল খান। বিষয়টি তিনি নিশ্চিত করে জানান, শিশুটি নির্মম নির্যাতনের শিকার হয়েছে। থানায় মামলা না নেয়ায় আমরা আদালতে তাকে আইনী সহায়তা দিয়েছি। আদালতের বিচারক সদর থানার ওসিকে মামলা রেকর্ডের জন্য নির্দেশ দিয়েছেন। গত ১অক্টোবর বাবা রাকিব  হোসেনের বাসায় শিশু নির্যাতনের ঘটনা ঘটে। ৪আগস্ট শনিবার সাংবাদিকদের ও থানায় অভিযোগ দেন নানা আ. সত্তার হাওলাদার। রবিবার সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত থানায় বসে আলোটনা করে মিমাংসার পরামর্শ দেয় থানার কর্মকর্তারা। 
‎ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল প্রতিবেদনে শারিরীক নির্যাতনের কথা বলা হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে দেওয়া ছাড়পত্রে উল্লেখ রয়েছে, শিশুটিকে চযুংরপধষ অংংধঁষঃ বা শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। চিকিৎসকদের প্রতিবেদনে দেখাগেছে, তার ডান দিকের অক্সিপিটাল হাড়ে (ড়পপরঢ়রঃধষ নড়হব) ভাঙন শনাক্ত হয়েছে এবং সেখানে সাবগেলিয়াল হেমাটোমা (ংঁনমধষবধষ যধবসধঃড়সধ) বা রক্তজমাট রয়েছে। শিশুটির নানার অভিযোগ, রাইসাকে তার বাবা রাকিব হোসেন ও সৎ মা কলি নির্মমভাবে নির্যাতন করেছে। এখন বাবার নাম শুনলেই শিশুটি আতঙ্কে কেঁপে ওঠে।
শিশুটির খালা শাহনাজ বেগম জানান, আমার ছোট বোন সুমাইয়া আক্তার ও রাকিব হোসেনের সাথে ২০২০সালে বিবাহ হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। ২০২৩ সালের এপ্রিল মাসে আমার ছোট  বোন সুমাইয়া আক্তার মারা যায়। তখন রাইসার বয়স ছিল মাত্র এক বছর। এরপর থেকেই রাইসা খালা শাহানাজের কাছেই বড় হচ্ছে এবং খালাকে ‘মা’ বলে ডাকে। কিন্তু বিষয়টি কখনোই মেনে নিতে পারে নি রাইসার বাবা রাকিব। সে মাঝে মাঝে মেয়েকে বাড়িতে নিয়ে যেতো, কিছুদিন পর আবার খালার কাছে দিয়ে যেতো। প্রতিবেশী লিজার মা বলেন, রাকিবের দ্বিতীয় স্ত্রী কলি আক্তার রাইসাকে ঘরে রাখতে চাইতেন না। এ নিয়ে রাকিব-কলির মধ্যে কথাকাটাকাটিও হতো। খালার বাসায় কথা বলার সময় রাইসা নিজেও জানায়, তার বাবা তাকে মেরেছে।
‎‎খালা শাহনাজের অভিযোগ, ১অক্টোবর রাকিব ও তার দ্বিতীয় স্ত্রী কলি মিলে রাইসাকে মারধর করে। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। পরে রাইসার খালা ফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে রাকিব ফোন ধরে নি। পরে জানান, মেয়েকে ডাক্তারের কাছে নিয়েছেন। হাসপাতালে গিয়ে খালা দেখতে পান, রাইসার চোখে রক্ত জমে আছে ও মাথা-চোখ ফুলে গেছে। এরপর রাকিব শিশুটিকে খালার কাছেই রাখেন।
‎গত ২ ও ৩ অক্টোবর রাইসা খালার বাড়িতেই ছিল। পরে ৪অক্টোবর খালা শাহনাজ শিশুটিকে নিয়ে সাংবাদিকদের ও সদর থানায় গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজ নেয় এবং রাইসাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
‎রাইসার নানি কহিনুর বেগম বলেন, আমার নাতনিকে এমনভাবে মেরেছে যে, ৭দিন হয়েছে, এখনো ব্যাথায় ছটফট করে। চোখে রক্ত জমে ফুলে গেছে। ছোট্ট মেয়েটা এখনো ভয় পায়, বাবার নাম শুনলে কাঁপে। আমি চাই, রাকিব ও কলির বিচার হোক।
‎‎অভিযোগের বিষয়ে রাইসার বাবা রাকিব হোসেন বলেন, রাইসা খালাকে ‘মা’ বলে ডাকায় আমি কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু তাকে মারধর করিনি। সে বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। তিনি আরও বলেন, আমি ধানসিঁড়ি পরিবহনে বাস কন্ডাকটর হিসেবে কাজ করি। আমার মেয়েকে চিকিৎসা দিয়ে ওর খালার কাছে রেখে এসে  পেশাগত কাজে পরিবহনের সাথে খুলনা এসেছি। এখানে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আমি আমার  মেয়েকে মেরে রক্তাক্ত করেছি। 
‎তবে রাইসার নানা আব্দুস সত্তার হাওলাদার বলেন, থানায় অভিযোগ দেয়ার পর এটি মামলা হিসেবে রেকর্ড হয়নি। রবিবার সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত থানায় বসেছিলাম। তারা (থানার ওসি) আমার সাথে কথা বলে মিমাংসা করার করার পরামর্শ দিয়েছে। আমি আদালতে বিচারের দাবিতে মামলা দায়ের করেছি।  ‎
‎এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। পুলিশের একটি টিমসহ আমি ঘটনাস্থলে গিয়ে কথা বলেছি সবার সাথে। মেয়েটি বাথরুমে হোচট খেয়ে পড়ে আহত হয়েছে। এজন্যই তার কপালে দাগ ও চোখের নীচ কালো হয়েছে। নিজেদের মধ্যে মিমাংসা করার পরামর্শ দেয়া হয়েছে। আদালতের কোন নির্দেশনা এখনও আসেনি। নির্দেশনা আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

1

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

2

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

3

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

4

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

5

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

6

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

7

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

8

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

9

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

10

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

11

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

12

পাবনা অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

13

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

14

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

15

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

16

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

17

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

18

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

19

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

20