জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে এনসিপি'র কমিটিতে আওয়ামী কর্মীদের পুনর্বাসনের অভিযোগ

ঝালকাঠিতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নবঘোষিত জেলা ও উপজেলা কমিটিতে আওয়ামীলীগপন্থী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে ছিলেন না, এখন তারাই এনসিপির নেতৃত্বে জায়গা করে নিচ্ছেন। অথচ আন্দোলনের সময় মাঠে সক্রিয় থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন পর্যন্ত জুলাই আন্দোলনে ঝালকাঠি জেলার নিহতদের পরিবারের সাথেও দেখা করতে যায়নি। এমনকি ঝালকাঠিতে পদযাত্রা শেষে এনসিপির আহ্বায়কের সঙ্গে মাত্র পাঁচ মিনিট কথা বলার সুযোগ চেয়েও তা পাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বরং, এ সময় জেলা কমিটির আহ্বায়ক কর্তৃক আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলেন তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই আন্দোলনের মূল দাবি-দাওয়া আজও উপেক্ষিত। দাবি বাস্তবায়নের আগেই যেভাবে বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে বসানো হচ্ছে, তাতে এনসিপির প্রতি মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এনসিপির বিতর্কিত কমিটি বাতিল ও আন্দোলনের প্রকৃত নেতাকর্মীদের আলোচনায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী  আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব রাইয়ান বিন কামাল, যুগ্ম আহ্বায়ক মাইশা মেহজাবীন ও সহ মুখপাত্র অনামিকা দত্ত বৃষ্টি। 
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। #


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

1

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

2

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

3

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

4

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

5

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

6

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

7

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

8

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

9

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

10

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

11

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

12

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

13

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

14

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

15

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

16

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

17

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

18

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

19

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

20