সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে অদ্য ২৭/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ ১৮.২০ ঘটিকার সময় এসআই(নিঃ)/পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে “সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানাধীন আলীপুর সাকিনস্থ ধৃত আসামি মোঃ বাদল গাজী (৪২), পিং-মৃত আফসার গাজী, সাং আলীপুর (শিবপুরপাড়া), থানা ও জেলা সাতক্ষীরার বসত ঘরের উত্তর পার্শ্বে জনৈক ময়না হাজীর পুকুর পাড়ে” থেকে আসামি ১। মোঃ বাদল গাজী (৪২), পিং-মৃত আফসার গাজী, সাং আলীপুর (শিবপুরপাড়া), থানা ও জেলা সাতক্ষীরা এর হেফাজত হইতে ৩৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
উল্লেখিত ঘটনায় আসামির বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন