জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জীবন বাঁচাতে ঢাকা গিয়েও জীবন হারালেন সোনাগাজীর ফখরুল


আল মামুন

নিহত ফখরুল সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর ছোট ভাই। তার পরিবারের দাবি, ফখরুল আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে


ঢাকার ডেমরা এলাকা থেকে সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর ছোট ভাই ফখরুল ইসলাম এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (৭ ডিসেম্বর) রাতেই স্থানীয়দের মাধ্যমে


খবর পেয়ে ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পরিবারের দাবি, ফখরুল ইসলাম আত্মহত্যা করেননি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
তারা জানান, নিহতের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ফখরুল ইসলাম চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর ছোট ভাই এবং ইলিয়াস চেয়ারম্যানের ছেলে।

নিহতের বড় ভাই তাজুল ইসলাম তাজু জানান, আমার ভাই কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ডেমরা থানা পুলিশ জানায়, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত নিশ্চিত করা যাবে। পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

1

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

2

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

3

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

4

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

5

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

6

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

7

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

8

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

9

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

10

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

11

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

12

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

13

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

14

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

15

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

16

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

17

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

18

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

19

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

20