জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাজবাড়ীতে জাসাসের মানববন্ধন

মোঃ তৌহিদুর রহমান।।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজবাড়ী জেলা শাখা।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা জাসাসের আহ্বায়ক আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—জেলা জাসাসের সাবেক সভাপতি এম বাচ্চু রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মোঃ জুলফিকার আলী টিটু, যুগ্ম আহ্বায়ক আলীম রেজা, নুরনবী সবুজ, গোয়ালন্দ উপজেলা জাসাস সভাপতি ও যুগ্ম আহ্বায়ক নুরুল হক মিলন, সিনিয়র সদস্য শেখ আব্দুর রউফ হিটু, সদস্য মোঃ রাকিব হোসেন সুমন, পৌর জাসাসের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম টিউলিপ, বালিয়াকান্দি উপজেলা জাসাস সভাপতি ফিরোজ মণ্ডল, ও সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম।
মানববন্ধনে বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুরুচিপূর্ণ মন্তব্য ও ইতিহাস বিকৃতি মেনে নেওয়া হবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জাতীয় নেতাদের সম্মানহানির চেষ্টা কখনোই বরদাশত করা হবে না।”
তারা আরও বলেন, “যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের প্রতি হুঁশিয়ারি জাসাস কখনোই চুপ থাকবে না। প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।”
এ সময় বক্তারা বর্তমান সরকার, এনসিপি ও জামায়াতের নেতাদের প্রতি কটূক্তি ও অবমাননাকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

1

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

2

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

3

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

4

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বি

5

দলিল থাকা সত্ত্বেও জায়গা থেকে বঞ্চিত ভুক্তভোগী জাহাঙ্গীর জম

6

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

7

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

8

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

9

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

10

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

11

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

12

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

13

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

14

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

15

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

16

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

17

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ ও কানহীন মরদেহ

18

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

19

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

20