জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী



শফিকুল ইসলাম

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর এই গণশুনানীর আয়োজন করে।
সচেতন নাগরিক কমিটি-সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সনাক জামালপুরের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মেহেদী মাহমুদ খানসহ ভূক্তভোগীরা বক্তব্য রাখেন। এ সময় হাসপাতালে সেবা নিতে এসে নানান ভোগান্তির কথা তুলে ধরেন রোগী ও তাদের স্বজনরা। তারা হাসপাতালের নার্স ও স্টাফদের দুর্ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। প্রয়োজনের তুলনায় স্বল্প জনবল নিয়ে অধিক সংখ্যক রোগীর সেবা দেয়ায় তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সমস্যা সমাধানের আশ^াস দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হক বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান ক্রমাগতভাবে উন্নত হচ্ছে। তবে জনবল সংকটের কারণে কিছু কিছু জায়গায় কার্যক্রম বাস্তবায়নে প্রতিবন্ধকতা রয়েছে। সরকারি সেবকেন্দ্র বা প্রতিষ্ঠানগুলোকে নিজের মনে করতে হবে। সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারী উভয়ের মধ্যে আন্তরিকতা বাড়ালে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। অন্যান্য বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় আরোও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করতে হবে। স্বাস্থ্যসহ সকল সরকারি সেবা ব্যবস্থা হয়রানিমুক্ত, জনবান্ধবমুখী এবং দুর্নীতিমুক্ত করতে প্রশাসনকে কাজ করতে হবে।
গণশুনানীতে অন্তত ৬০ জন সেবাগ্রহীতা, ভুক্তভোগী, নানা পেশাজীবি সাধারণ মানুষ অংশগ্রহণ করে। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেনের সঞ্চালনায় গণশুনানী অনুষ্ঠানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স, সাংবাদিক, বেসরকারী উন্নয়ন কর্মী, সনাক, এসিজি, ইয়েস সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

1

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

2

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

3

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

4

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

5

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

6

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

7

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

8

আজ ১৪ই জানুয়ারী দীর্ঘ দলীয় কোন্দল ভুলে শাহজাহান চৌধুরীর পক্

9

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ স

10

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

11

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

12

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

13

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

14

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

15

বিজয় নিশান

16

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

17

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

18

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

19

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

20