জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী উপজেলা গঠনের দাবীতে বিক্ষোভ

শফিকুল ইসলাম

জামালপুরের দেওয়ানগঞ্জে পৃথক উপজেলা গঠনসহ ৬ দফা দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার এলাকায় সবার আগে সানন্দবাড়ী ব্যানারে স্থানীয়রা ঐক্যবদ্ধ গণমিছিল নামে কর্মসুচির আয়োজন করে।
দুপুরে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঐক্যবদ্ধ গণমিছিল শুরু হয়। মিছিলটি সানন্দবাড়ী বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ-রাজীবপুর আঞ্চলিক সড়কে এসে অবস্থান নেয়। সানন্দবাড়ী বাজারের কৃষ্ণচূড়া মোড়ে অবস্থান নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। এতে স্থানীয় হাসানুর রহমান অয়ন, নাজমুল হক আকাশ, রিয়াজ হোসেন শান্ত, হৃদয়সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সানন্দবাড়ী নামে নতুন উপজেলা গঠনসহ ৬ দফা দাবী ঘোষণা করা হয়। বক্তারা বলেন, আমাদেরকে যুগের পর যুগ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসাসহ রাষ্ট্রের সকল অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। সানন্দবাড়ী, তারাটিয়া, মৌলভীর চর, পাথরের চর, কাউনিয়ার চরসহ আশেপাশের এলাকা নিয়ে নতুন উপজেলা ঘোষণার দাবী জানান তারা। উপজেলা গঠন ছাড়াও অন্যান্য দাবীগুলো হলো- যমুনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ। দেওয়ানগঞ্জ হতে সানন্দবাড়ী হয়ে রৌমারী পর্যন্ত রেলপথ সম্প্রসারণ ও রেলস্টেশন স্থাপন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১শ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন। সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ও সানন্দবাড়ী কলেজকে সরকারিকরণ। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন। বক্তারা সকল বঞ্চনা ও অবহেলার অবসান চেয়ে অবিলম্বে সানন্দবাড়ী উপজেলা গঠন করতে সরকারের কাছে দাবী জানান। ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কের উভয় পাশের্^ তীব্র যানজট সৃষ্টি হয়। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসুচি দেয়ার কথা জানিয়ে অবরোধ কর্মসুচি প্রত্যাহার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখের মোহ

1

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

2

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

4

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

5

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

6

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

7

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

8

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

9

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

10

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

11

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

12

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

13

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

14

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

15

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

16

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

17

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

18

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

19

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

20