জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে জামায়াতে ইসলামী’র ৫ দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে “জুলাই সনদসহ ৫ দফা দাবি” বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদের সঞ্চালনায় স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল ও সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী।
এছাড়া বক্তব্য দেন জামালপুর শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান, সদর উপজেলা আমীর শরিফুল ইসলাম, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, শহর শাখার প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল কবির প্রমুখ।

স্মারকলিপিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়—

১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়ন আদেশ জারি এবং এ বিষয়ে গণভোটের আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে জাতীয় সংসদ ও উপরের কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
৪. বর্তমান সরকারের আমলে সংঘটিত সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।

নেতৃবৃন্দ বলেন, “উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করা সম্ভব হবে। এতে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক উচ্চতায় পৌঁছাবে।”

তারা সরকারের নিকট জনগণের পক্ষে ৫ দফা দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

1

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

2

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

3

কাপাসিয়ায় ধানের শীষ নির্বাচিত হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দ

4

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

5

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

6

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

7

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

8

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

9

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

10

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

11

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

12

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে

13

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

14

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

15

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

16

সাত দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

17

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

18

কৃষিতে বিপ্লব

19

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

20