জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত


শফিকুল ইসলাম

 দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়তে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(৯ ডিসেম্বর) সকালে জামালপুর দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বকুলতলা মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বকুলতলা মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন সমস্বিত জেলা কার্যলয়ের উপ পরিচালক মো: আবু সাঈদের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামাপুরের সভাপতি শামিমা খান, জামালপুর জেলা প্রেস ক্লবের সাবেক সভাপতি এডভোকেট ইউসুপ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নিজের ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থে সরকারি সম্পত্তির ব্যবহারি দুর্নীতি। মাতৃগর্ভ থেকে কোন শিশু দুর্নীতি শিখে আসে না। পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, পরিবেশ থেকেই মানুষ দুর্নীতি শিখে। বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে 

যে পরিমান অর্থ পাচার হয়েছে সে অর্থ দিয়ে প্রতি বছর একটি করে পদ্মা সেতু বানানো সম্ভব। তাই দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে সকল শ্রেণীর মানুষকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহবান জানান বক্তারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে চালতার বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

1

চাঁপাইনবাবগঞ্জে ইকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার

2

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

3

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

4

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

5

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

6

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

7

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে

8

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

9

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

10

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

11

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

12

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

13

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

14

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিন

15

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

16

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

17

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

18

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

19

বাগেরহাট ৩ আওয়ামী লীগের দুর্গে হানা দিতে মরিয়া বিএনপি-জামায়া

20