জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজন আটক

ফয়ছল আহমদ নুমান

তামাবিল হাইওয়ে থানার সামনে সিলেট-জাফলং মহাসড়কে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালীন সময়ে হাইওয়ে পুলিশের সজাগ নজরদারির ফলে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৭ ডিসেম্বর) জাফলং থেকে সিলেটগামী একটি গেইটলক বাস তল্লাশি করা হয়।

প্রায় ১১.৩০ ঘটিকায় ঢাকা মেট্রো-ব-১১-৯৭৯৬ নম্বরের বাসটি চেকপোস্টে থামানোর নির্দেশ দিলে বাসের এক যাত্রী জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন।

দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার কাছে অবৈধ ভারতীয় মদ রয়েছে। এরপর তার হেফাজত থেকে একটি শপিং ব্যাগ উদ্ধার করে তল্লাশি করলে রয়েল স্টেজ ৪ বোতল এবং এসি ব্ল্যাক ২ বোতল সহ মোট ৬ বোতল মদ পাওয়া যায়, প্রতিটি বোতলের আয়তন ৩৭৫ মিলিলিটার। উদ্ধারকৃত মদগুলো সকাল ১১.৪৫ ঘটিকায় জব্দ করা হয়।

এই ঘটনায় ধৃত আসামী অপু ব্যানার্জী (২৪), পিতা নিপেশ ব্যানার্জী, সাং-চাবাগান, জাফলং, থানা-গোয়াইনঘাট জেলা-সিলেটকে গ্রেফতার করে পুলিশ তার হেফাজতে নেয়। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

জৈন্তাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকা থেকে প্রবেশ করা অবৈধ ও নিয়ন্ত্রিত পণ্যের ওপর কঠোর নজরদারি চালাচ্ছে। আমাদের তৎপরতা ও পেশাদারিত্বের কারণে আজকের এই উদ্ধার কার্যক্রম সফল হয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশের সতর্ক ও পেশাদার মনোভাবের কারণে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা দৃঢ় হয়েছে। স্থানীয়রা বলেন, এই ধরনের কার্যক্রম সাধারণ মানুষকে নিরাপদ পরিবহন নিশ্চিত করে এবং আইন অমান্যকারীদের জন্য কঠোর বার্তা পাঠায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

1

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

2

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

3

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

4

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

5

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

6

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

7

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

8

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

9

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

10

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

11

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

12

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

13

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

14

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

15

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

16

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

17

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

18

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

19

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

20