জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

নতুন বছরের শুরুতে জ্বালানি তেলের দামে স্বস্তি পেল ভোক্তারা। জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমিয়েছে সরকার।
 
দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন—সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি মাসে ডিজেল বিক্রি হবে লিটারপ্রতি ১০২ টাকায়, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকায়।
বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই দাম বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত বছরের মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এই ব্যবস্থার আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
জ্বালানি তেলের পাশাপাশি আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দামও নিয়মিত সমন্বয় করা হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করে থাকে।
নতুন মূল্য সমন্বয়ের ফলে পরিবহন খাতসহ সাধারণ ভোক্তাদের ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

1

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

2

ফুল বাড়িতে ২৯ বিজিবি কর্তৃক লাখ টাকার অবৈধ মালামাল আটক

3

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

4

বিজয় দিবস উদযাপন

5

বাবা দিনমজুর, কিন্তু স্বপ্ন ছিল আকাশসম। ঢাকা ও চট্টগ্রাম বিশ

6

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

7

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

8

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

9

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

10

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

11

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

12

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

13

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

14

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

15

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

16

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

17

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

18

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

19

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

20