জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া


দেবুল কুমার দাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী বেনাপোল পৌর গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালিত হয়।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দলও অংশগ্রহণ করে।
বিজিবি সূত্র জানায়, যৌথ টহল ও মহড়ার অংশ হিসেবে শার্শা উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ ইউনিয়নসমূহ, প্রধান সড়ক এবং ব্যস্ত বাজার এলাকাগুলোতে নিরাপত্তা প্রদর্শন করা হয়। ইউনিয়ন পর্যায়ের মহড়া শেষে যৌথ বাহিনী বেনাপোল পৌরসভার প্রধান সড়কগুলোতে টহল পরিচালনা করে।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই এই সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “বিজিবি, পুলিশ ও প্রশাসনের যৌথ ও দৃশ্যমান উপস্থিতিতে শার্শা উপজেলায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, নিয়মিত যৌথ টহল নির্বাচনী সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, নির্বাচনের দিন পর্যন্ত শার্শা উপজেলায় এ ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

1

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

2

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

3

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

4

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

5

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

6

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

7

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

8

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

9

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

10

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

11

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

12

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

13

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

14

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

15

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

16

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

17

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

18

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীক

19

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

20