আবদুর রহিম ইসলাম রনি
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় প্রাথমিক পদক প্রতিযোগিতায় দেশ সেরা কুড়িগ্রামের ‘আব্দুল্লাহ রাদ’

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এ একক অভিনয়ের সাংস্কৃতিক বিভাগে ছেলেদের মধ্যে দেশসেরা হয়েছে কুড়িগ্রামের আব্দুল্লাহ রাদ। সে এবার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
গতকাল ২ জুন (সোমবার) রাজধানীতে জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। সেখানে রংপুর বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয় আব্দুল্লাহ রাদ এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে প্রথম স্থান অধিকার করে।
আব্দুল্লাহ রাদ কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর গ্রামের বাসিন্দা। সে রাজু আহম্মেদ ও নূরী আক্তার দম্পতির প্রথম সন্তান। তার কৃতিত্ব শুধু বিদ্যালয় নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
এর আগে, রাদ স্কুল, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। ধারাবাহিক এই সাফল্য তাকে পৌঁছে দেয় দেশসেরা হওয়ার সম্মাননায়।
ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা-মা বলেন, “সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছেই গর্বের। রাদ বড় হয়ে তার ছোট দাদা-দাদির মতো একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।”
হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফা বেগম বলেন, “রাদের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তার সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান অনস্বীকার্য। আমরা চাই সে আরও এগিয়ে যাক।”
এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় আব্দুল্লাহ রাদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

1

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

2

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

3

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

4

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

5

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

6

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

7

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

8

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

9

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

10

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

11

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

12

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

13

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

14

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

15

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

16

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

17

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

18

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

19

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

20