জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

  

আবদুল্লাহ আনসারী

নওগাঁ সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সামগ্রিক পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘জবই বিলের পাখি জরিপ-২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জরিপের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ।

প্রকাশিত জরিপ অনুযায়ী, এবারের শুমারিতে বিলে মোট ৪৪ প্রজাতির পাখির দেখা মিলেছে। এর মধ্যে ২৬ প্রজাতির পরিযায়ী পাখি এবং ১৮ প্রজাতির দেশি পাখি রয়েছে। সব মিলিয়ে পাখির মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮টিতে।
অথচ জরিপের তথ্য বলছে, আগের বছরে এই বিলে পাখির সংখ্যা ছিল প্রায় ১১ হাজার। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বিলে পাখির প্রজাতি বা বৈচিত্র্য বাড়লেও মোট পাখির সংখ্যা ব্যাপক হারে হ্রাস পেয়েছে।

জরিপ প্রতিবেদনে পাখির সংখ্যা কমার পেছনে প্রধানত তিনটি কারণ চিহ্নিত করা হয়েছে:
১. পাখিদের জন্য যথাযথ আবাসস্থলের নিরাপত্তা বিধান না করা।
২. নিয়ম না মেনে অবাধে মৎস্য আহরণ।
৩. শামুক ও ঝিনুক নিধনের ফলে পাখিদের তীব্র খাদ্য সংকট।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর কবির। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ বিলের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

সংস্থার সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কারিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, সংস্থার উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক তছলিম উদ্দিন, বাবুল আকতার, উপদেষ্টা ও শিক্ষক মোশাররফ হোসেন এবং জাকারিয়া আলম প্রমুখ।

বক্তারা অবিলম্বে বিলের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পাখিদের নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

1

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

2

বিরামপুর সার্কেল অফিস ও থানাসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপা

3

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

4

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

5

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

6

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

7

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

8

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

9

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

10

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

11

সরিষাবাড়ীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

12

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

13

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

14

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

15

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

16

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

17

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

18

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

19

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

20