মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল।।
সুনামগঞ্জের ছাতকে শিক্ষার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইসলামপুর ইউনিয়নের উদ্যোগে গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মৌলভীরগাঁও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অভিভাবক ও এলাকার মুরব্বিয়ানে কেরাম কে নিয়ে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মৌলভীরগাওঁ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও দুপুর ১২ ঘটিকায় গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট মুরব্বি হাজী নবী হোসেন এর সভাপতিত্বে ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারী সাংবাদিক নাজমুল হাসান জুয়েল এর পরিচালনায় ৫ম শ্রেনীর ছাত্রী সুচনা আক্তার সাথির কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০ ঘটিকায় মৌলভীরগাঁও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর প্রেসিডেন্ট হাজী মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ঘটিকায় অভিভাবক সমাবেশ শুরু হয়।
সমাবেশে মৌলভীরগাওঁ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর এসিস্ট্যান্ট সেক্রেটারী আবু তাহের, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর প্রেস সেক্রেটারী সাব্বির আহমদ। গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল আলম।
মৌলভীরগাওঁ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া, শামসুল ইসলাম, বদরুল ইসলাম,মমতা বেগম,শামীমা বেগম। গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষানোরাগী শামসুজ্জামান রাজা, ইমাম উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, আইন উদ্দিন, আজির উদ্দিন, রাবেয়া বেগম,নাসিমা বেগম।
স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন এডুকেশন সেক্রেটারী জাহিদ হাসান রুহেল ফাইন্যান্স আফজাল হোসেন রুহুল, এসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারী ইন্জিনিয়ার ইব্রাহীম সাদেক সদস্য মাওলানা এমদাদুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোমেনা বেগম, কানিজ ফাতেমা।
মৌলভীরগাওঁ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা বেগম, পান্না আক্তার, সুনিয়া বেগম,আফসানা বেগম, তানিয়া আক্তার।