জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাগল পালনে স্বাবলম্বিতা: ঝাকো রাণীর সংগ্রাম ও সফলতার গল্প

আবু সায়েম

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চুনিয়া পাড়া গ্রামের আদিবাসী নারী ঝাকো রাণী (৫৭) দারিদ্র্যকে সঙ্গী করে দীর্ঘদিন পরিবার চালিয়ে এসেছেন। কৃষিজ জমি না থাকায় অন্যের জমিতে শ্রম বিক্রি করে সংসার চালাতেন তিনি। স্বামী রোগশয্যায় ও চার মেয়ে নিয়ে তাঁর সংসার। সংসারের নুন-তেল জুটাতেই যেখানে সংগ্রাম, সেখানে জীবনমান উন্নয়ন তাঁর কাছে যেন ছিল অদৃশ্য স্বপ্নের মতো।

তবে সময় বদলাতে শুরু করে ২০২১ সালে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বিডিও (BDO)-এর বাস্তবায়িত সলিড প্রকল্পের মাধ্যমে তিনি দেশি ছাগল পালনের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রতিষ্ঠানটি থেকে ২টি দেশি ছাগল পান তিনি। এখান থেকেই শুরু হয় তাঁর নতুন পথচলা।

ঝাকো রাণীর ভাষায়,
“প্রথমে মনে হয়েছিল পারবো তো? কিন্তু প্রশিক্ষণে যা শিখেছি তা মেনে চলেছি। ধীরে ধীরে ছাগল বাড়তে শুরু করে। এখন আর দিনমজুরির জন্য অন্যের জমিতে যেতে হয় না।”

আজ তার গোয়ালে রয়েছে ১২টি দেশি ছাগল। ছাগল বিক্রির আয় আর দুধ-খানা বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন। মেয়েদের শিক্ষার খরচ, সংসারের নিত্য খরচ—সবই এখন চলে তাঁর নিজস্ব আয় থেকে। শুধু তাই নয়, এলাকার মানুষ তাকে এখন অনুকরণীয় আদিবাসী নারী উদ্যোক্তা হিসেবে দেখছেন।

চুনিয়া পাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য বলেন,
“ঝাকো রাণী দেখিয়ে দিয়েছে সুযোগ পেলে গ্রামের গরিব নারীও স্বাবলম্বী হতে পারে। এখন অনেকে তাঁর কাছ থেকে ছাগল পালনের পরামর্শ নিচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

1

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

2

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

3

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

4

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

5

দেড়যুগ ধরে স্কুল মাঠে গরুর হাট বসায় নামেমাত্র চলে পাঠদান,ইউন

6

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

7

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

8

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

9

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

10

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

11

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

12

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

13

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

14

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

15

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

16

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

17

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

18

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

19

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

20