জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ছদ্মবেশে চাঁদাবাজ আটক করে প্রশংসায় মনিরামপুর থানা পুলিশ

আব্দুল্লাহ আল মামুন।।

যশোরের মনিরামপুরে অভিনব কায়দায় কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে আটক করেছে মনিরামপুর পুলিশ। ২১ জুলাই (সোমবার) বিকেলে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের দিঘিরপাড় মাঠ থেকে চাঁদাবাজি মামলার এক আসামিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আব্দুল আজিজ (৫০), সে টুকু মিয়ার ছেলে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে এসআই ফিরোজ ও পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘ এক মাস নজরদারির পর এই অভিযান পরিচালনা করেন। থানায় দায়ের করা চাঁদাবাজি মামলা নং ১২-এর ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত আজিজ মিয়া দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় জমা পড়ে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারে ছক কষে পুলিশ। একপর্যায়ে কৃষক সেজে মাঠে অবস্থান নিয়ে দিঘিরপাড় মাঠ থেকে তাকে আটক করা হয়।
আসামি আটক হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে অভিযোগ করেন, আজিজ তাদের কাছ থেকে চাকরির প্রলোভনে বিপুল অর্থ নিয়ে প্রতারণা করেছেন।
মনিরামপুর থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, "আজিজের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে নিজে উপস্থিত থেকে আমাদের একটি টিম মাঠে পাঠাই। মাঠ থেকেই আজিজকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। 
চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশের এই কৌশলী ভূমিকা এবং তৎপরতা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনিরামপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

2

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

3

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

4

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

5

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

6

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

7

আধ্যাত্মিকতা ও মানবিকতায় অনন্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রা

8

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

9

কাটাখালী থেকে নতুন বাজারের রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী

10

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

11

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

12

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

13

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

14

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

15

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

16

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

17

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

18

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

19

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

20