জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রাম কাশি নগর আ’লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট

কুমিল্লার চৌদ্দগ্রামে আ’লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ২ জন। এ ঘটনায় চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাশিনগর ইউনিয়ন ভূমি অফিসে সামনে এ ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনগর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, আইয়ুব আলী ভেন্ডার, একরাম হোসেন হোসেন ও বাপ্পী হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৮-১০ জন শুক্রবার দিবাগত রাতে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভুমি অফিসের সামনে মনির ভেরাইটিজ স্টোরে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে দোকানটি কুপিয়ে তছনছ ও মালামাল লুট করে পিকআপযোগে নিয়ে যায়। হামলার সময় দোকানে ঘুমিয়ে থাকা মনির হোসেন বাঁধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ককটেল ফাটিয়ে ভীতি ছড়িয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার ঘটনায় মোঃ খায়ের নামে আরও একজন আহত হন। 
ব্যবসায়ী মনির হোসেনের ভাই মোঃ আলী জানান, মনির হোসেন জায়গার মালিক মিলন আক্তার থেকে দোকান ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। গত রাতে আ’লীগ নেতা আনোয়ারের নেতৃত্বে দোকান ঘরটি ভাংচুর ও লুটপাট করে। তাদের হামলায় আহত আমার ভাই বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন। 
জায়গায় মালিকের ছেলে তাজুল ইসলাম বলেন, জায়গাটি আমার আম্মার নামে খারিজ করা। বিগত আওয়ামী শাসনামলে তাদের দলীয় প্রভাবে আমাদেরকে জায়গায় আসতে দেয়নি। জুলাই বিপ্লবের পর তারা পালিয়ে গেলে আমরা আমাদের জায়গায় দোকানঘর নির্মাণ করি। কয়েকদিন আগে তারা আবার ফিরে এসে শুক্রবার রাতে দোকানের বিদ্যুৎ ও সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে ধারালো অস্ত্র দিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে।
অভিযোগের বিষয়ে আ’লীগ নেতা আনোয়ার হোসেনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত নাম্বারে একাধিকবার চেষ্টা করেও বন্ধ থাকায় সম্ভব হয়নি। 
এ বিষয়ে শনিবার চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

1

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

2

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

3

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

4

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

5

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সম

7

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

8

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

9

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

10

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

11

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

12

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার

13

হাদিরা বেঁচে থাকবে তারুণ্যের বিপ্লবে

14

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

15

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম

16

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

17

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

18

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

19

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

20