"দুগ্ধের অপারশক্তিতে মেতে উঠি একসাথে"
এই স্লোগান কে সামনে রেখে ০১ জুন ২০২৫ বিশ্ব দুগ্ধ দিবস জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অফিস চুয়াডাঙ্গার আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প( এলডিপি) এর সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে একটি বণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব জহিরুল ইসলাম মহোদয়। তিনি বিশ্ব দুগ্ধ দিবস দুগ্ধ যে গুনাগুন,গুরুত্ব ও দুগ্ধের সাথে সংশ্লিষ্ট কৃষকের অবদান ও দুধ উৎপাদন বৃদ্ধিতে করণয় বিষয় আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা
( বিপিএম) সেবা মহোদয় ও ড. আ. হ. ম. শামিমুজ্জামান উপপরিচালক কৃত্রিম প্রজনন কেন্দ্র চুয়াডাঙ্গা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড.সাহবুদ্দিন জেলা প্রানী সম্পদ অফিস চুয়াডাঙ্গা।
সার্বিক সঞ্চালনায় মুন্সি আবু সাঈফ অধ্যাপক (বাংলা) চুয়াডাঙ্গা সরকারি কলেজ।
অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন,রচনা ও কুইজ প্রতিযোগিদের মধ্যে বিজয়িদের পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন