মোঃ ফয়েজ বিন মোসলেম
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় ১০০ বোতল অবৈধ মাদক ফেন্সিডিল মামলায় এক ব্যাক্তিকে যাবজ্জীবন সম্রম কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় ইস্রাফিল (৩৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে বিচারক। এ মামলায় অপর দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 

রোববার (২২ জুন) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আলামিন মাতুব্বর আসামীর উপস্থিতিতে এ  এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইস্রাফিল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের (নতুন গ্রামপাড়ায়) মৃত ওসমান গণির ছেলে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারি পাভেল আল পারভেজ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার সুত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাএ উজিরপুর মাদ্রাসা এলাকায় বিচুলি বোঝাই আলমসাধুতে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনাযর দিন রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির আব্বাস দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ১১ অক্টোবর আদালতে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। 

মামলার বিচারকাজ চলাকালে ১০ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ইস্রাফিলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। বাকি দুজনের সম্পৃক্ততা না থাকায় আদালত তাদের বেকসুর খালাস দেন। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের আইনজীবী (এপিপি) মানজার আলী জোয়ার্দ্দার হেলাল বলেন, মাদক মামলায় ইস্রাফিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় বাকি দুইজনের বিরুদ্ধে প্রমানিত না হওয়া তাদের বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আলাদত। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

1

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

2

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

3

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

4

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

5

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

6

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

7

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

8

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

9

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

10

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

11

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখর

12

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

13

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

14

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

15

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিন

16

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বগুড়ায় পুলিশ সদস্য আহত

17

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

18

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

19

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

20